ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জেআইসি সেলে গুম মামলা: হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের তারিখ পিছিয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ২১১৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) ও টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশের তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। জেআইসি-সংক্রান্ত মামলায় বিচার শুরুর আদেশের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। অপরদিকে, টিএফআই সেলে গুমের ঘটনায় মামলার আদেশের জন্য আগামী ২১ ডিসেম্বর শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। আজ এ বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিল।

মামলার ১৩ আসামির মধ্যে বর্তমানে তিনজন সেনা কর্মকর্তা গ্রেফতার রয়েছেন। তারা হলেন—ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাকি আসামিরা পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে আছেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম, সাবেক ডিজি লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহাম্মদ এবং লে. কর্নেল (অব.) মখসুরুল হক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জেআইসি সেলে গুম মামলা: হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের তারিখ পিছিয়েছে

আপডেট সময় : ০২:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫