ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

হাদিকে গুলির ঘটনায় আরও দুইজন গ্রেফতার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেন। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ডিএমপি কমিশনার জানান, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। এর আগে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছিল। হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় শ্রমিক।

র‌্যাব জানিয়েছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল নম্বর ৫৪-৬৩৭৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান মোটরসাইকেলের মালিক বলে স্বীকার করেছেন। হামলায় তার সম্পৃক্ততার আশঙ্কায় তাকে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গত শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। এই ঘটনায় দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাদিকে গুলির ঘটনায় আরও দুইজন গ্রেফতার

আপডেট সময় : ০৩:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫