ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে একটি বালুবাহী বাল্কহেড।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে গেছে।

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, রাজধানীর সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে যাত্রী নিয়ে বোগদাদীয়া-১৩ লঞ্চটি বুড়িগঙ্গা নদী দিয়ে যাত্রা শুরু করে। ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় পৌঁছালে লঞ্চটি জান্নাতি নামে একটি বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দেয়, ফলে তা নদীতে ডুবে যায়। বাল্কহেডে থাকা পাঁচজন শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে নিরাপদে তীরে উঠে আসেন।

ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। নদীতে ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধার করার চেষ্টা চলছে। লঞ্চটি জব্দ করে ফতুল্লা লঞ্চ টার্মিনালে নোঙর করা হলেও কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে একটি বালুবাহী বাল্কহেড।

আপডেট সময় : ০৩:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫