ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বাগেরহাটে জাপান প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:১৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বাগেরহাটে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে জাপান প্রবাসী খন্দকার রবিউল ইসলামের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা ছাদ দিয়ে গিয়ে গেট ভেঙে বাড়িতে প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় রবিউল ইসলামের বাবা অবসরপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবু জাফর, মা ও বড় ছেলে ও তার স্ত্রী বাড়িতে ছিলেন। ডাকাতরা অস্ত্রের মুখে তাদের হাত-পা বেঁধে ঘরে তল্লাশি চালায়। বড় ছেলে খন্দকার মাইনুল ইসলাম জানান, ডাকাতরা তাকে ও পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছিল এবং পুলিশকে জানালে পুনরায় হামলা চালাবে বলে জানিয়েছে।

বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য একাধিক দল কাজ করছে।

এ ঘটনার কয়েক দিন আগে, ৯ ডিসেম্বর বাগেরহাট শহরের দশানীস্থ পুলিশ সুপারের বাংলোর বিপরীত পাশে সাংবাদিক ও প্রবাসী আরাফাতুল ইসলামের বাড়িতেও দিনের আলোয় চুরির ঘটনা ঘটে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাগেরহাটে জাপান প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে।

আপডেট সময় : ০৫:১৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫