ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগটি এখনও মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

সোমবার (১৫ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা সূত্রে এ তথ্য জানা গেছে। জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার পর থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে অন্য দুই অভিযুক্ত হলেন—মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

এদিকে, ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, সাংবাদিক আনিস আলমগীর বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি জানান। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রোববার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আনিস আলমগীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সেগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে নির্দিষ্ট অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আনিস আলমগীরের একটি পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। এছাড়া বিভিন্ন টকশোতে দেওয়া তার মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়। এসব বিষয়কে কেন্দ্র করেই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুয়েল জানান, চারজনের বিরুদ্ধেই একসঙ্গে অভিযোগ গ্রহণ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর তার অনুসারীরা দেশের স্থিতিশীলতা ও অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টকশোতে নিষিদ্ধ সংগঠন পুনরুজ্জীবনের প্রপাগান্ডা চালিয়ে আসছে। এর ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা রাষ্ট্রে অস্থিতিশীলতা সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি পুলিশ হেফাজতে নেয়। পরদিন ৭ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

আপডেট সময় : ১২:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫