ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

হাদিকে গুলির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ পাঁচ দফা দাবি ছাত্র অধিকার পরিষদের

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান বলেন, প্রধান উপদেষ্টার আচরণে শেখ হাসিনার প্রতিচ্ছবি ফুটে উঠছে। আহত ও নিহতদের পরিবারের প্রতি কেবল শান্ত্বনা নয়, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি না দিলে যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর ও রক্তক্ষয়ী নির্বাচন হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হলো—
১. স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর অপসারণ।
২. জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া।
৩. ৭২ ঘণ্টার মধ্যে ফয়সাল ও মাসুদকে ফেরত আনা; অন্যথায় সীমান্ত হত্যার প্রতিবাদে ভারতীয় দূতাবাস বন্ধের কর্মসূচির হুঁশিয়ারি।
৪. আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে না পারে।
৫. গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ যাদের ওপর পুলিশ ও সেনাবাহিনীর হামলার অভিযোগ রয়েছে, তাদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাদিকে গুলির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ পাঁচ দফা দাবি ছাত্র অধিকার পরিষদের

আপডেট সময় : ১২:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫