ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নিজ বাড়িতে স্ত্রীসহ খুন হলেন হলিউড পরিচালক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ২১৩০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে খুন হয়েছেন হলিউডের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা রব রেইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনার। তাদের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়ায় ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, রোববার (১৪ ডিসেম্বর) তাদের নিজ বাড়ি থেকে স্বজনরা দুজনের মরদেহ উদ্ধার করেন।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনার দিন বিকেলে সহায়তার জন্য একটি ফোনকল পায় তারা। পরে ঘটনাস্থলে পৌঁছে ৭৮ বছর বয়সী রব রেইনার এবং ৬৮ বছর বয়সী তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় নাম প্রকাশ না করার শর্তে আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে পরিবারের একজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন মাইক ব্ল্যান্ড জানান, ঘটনাটিকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে বিবেচনা করে রেইনারের বাড়িতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রকৃত আসামিদের শনাক্তে তদন্ত চলছে।

রব রেইনার হলিউডের একজন কিংবদন্তি ব্যক্তিত্ব। তিনি ‘স্লিপলেস ইন সিয়াটেল’ ও ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এ ছাড়া ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ এবং ‘এ ফিউ গুড মেন’-এর মতো কালজয়ী সিনেমা পরিচালনার মাধ্যমে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন।

১৯৮৯ সালে ভালোবেসে মিশেল সিঙ্গার রেইনারকে বিয়ে করেন রব রেইনার। ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ চলচ্চিত্রের কাজের সময় তাদের পরিচয় হয়। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নিজ বাড়িতে স্ত্রীসহ খুন হলেন হলিউড পরিচালক

আপডেট সময় : ০২:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫