ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ার নতুন কূপ থেকে প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে ২৮ নম্বর কূপের খনন কাজ শুরু হয়েছে। সফলভাবে খনন সম্পন্ন হলে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মো. শোয়েব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন।

কূপটি তিতাস গ্যাস ফিল্ডের ‘সি’ লোকেশনে অবস্থিত এবং প্রায় ৩৬৩৬ মিটার গভীরে খনন করা হবে। প্রকল্পের আওতায় আনুমানিক ১১০ দিনের মধ্যে খনন কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ কূপের পর বাকি অন্যান্য কূপগুলোর খনন কার্যক্রমও শুরু হবে।

এছাড়া, তিতাস গ্যাস ফিল্ডে অচিরেই একটি গভীর অনুসন্ধান কূপ খনন শুরু হবে। এটি সম্পন্ন হলে গভীর স্তরের গ্যাস মজুদের পরিমাণ এবং উৎপাদন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

জাতীয় জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে বিজিএফসিএল বর্তমানে ৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ, ২টি গভীর অনুসন্ধান কূপ, ৭টি কূপের ওভারহল, তিতাস ফিল্ডের দুই লোকেশনে ৬টি ওয়েলহেড কম্প্রেসর স্থাপন এবং হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ১৪৫০ বর্গ কিলোমিটার এলাকায় ত্রি-মাত্রিক সাইসমিক জরিপ অন্তর্ভুক্ত।

আগামী ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে আরও ৮টি প্রকল্পের মাধ্যমে ১০টি নতুন কূপ খনন, ১০টি বিদ্যমান কূপের ওভারহল এবং তিতাস, হবিগঞ্জ ও নরসিংদী ফিল্ড সংলগ্ন এলাকায় দ্বি-মাত্রিক ও ত্রি-মাত্রিক সাইসমিক জরিপের মাধ্যমে গ্যাস উৎপাদন বৃদ্ধি করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নতুন কূপ থেকে প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

আপডেট সময় : ০২:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫