ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঝড় ও বৃষ্টির কারণে গাজায় ক্ষতিগ্রস্ত বহু ভবন ধসে পড়ছে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

গাজায় তীব্র ঝড়-বৃষ্টির কারণে বহু ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ছে। পাশাপাশি, আশ্রয় শিবিরের অস্থায়ী তাঁবুগুলোতে পানি জমে বসবাস অযোগ্য হয়ে পড়ছে। এতে ফিলিস্তিনিরা চরম মানবিক সমস্যার মুখে পড়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে উপত্যকাজুড়ে রোগ সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাবে।

গত বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে আশ্রয় নেওয়া অনেকে ক্ষতিগ্রস্ত ভবনে ফিরেছেন। কিন্তু সেখানেও নিরাপত্তা নেই। ইতিমধ্যে অন্তত ১৩টি ধসে যাওয়া ভবনে উদ্ধারকাজ চলছে এবং বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এক ভুক্তভোগী জানান, “বৃষ্টি হলেই ঘরে পানি ও ছোট পাথর ঢুকে পড়ছে। ভবন যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে, কিন্তু অন্য কোনো জায়গা নেই।”

ডব্লিউএইচও বলেছে, নিরাপদ আশ্রয়, খাবার ও পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং জনবহুল এলাকায় বসবাস একত্রে গাজার পরিস্থিতি আরও বিপজ্জনক করছে। ফুসফুসের রোগ, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়ার ঝুঁকি বাড়ছে, কিন্তু এ জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও সরঞ্জামের অভাব রয়েছে।

সংস্থা দ্রুত ত্রাণ সরবরাহ শুরু করার আহ্বান জানাচ্ছে, কারণ বর্তমানে ত্রাণ পৌঁছানোও বাধাগ্রস্ত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঝড় ও বৃষ্টির কারণে গাজায় ক্ষতিগ্রস্ত বহু ভবন ধসে পড়ছে।

আপডেট সময় : ০৫:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫