ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

হাদিকে গুলি করার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী ও প্রেমিকাসহ তিনজনের রিমান্ড আবেদন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ডিবি কার্যালয় থেকে তাদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, মামলার অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু এবং ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তার লিমাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সারা দেশে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।

এদিকে ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ওসমান হাদির এক আত্মীয় বলে জানিয়েছেন পল্টন থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান। পরবর্তীতে মামলাটির তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাদিকে গুলি করার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী ও প্রেমিকাসহ তিনজনের রিমান্ড আবেদন

আপডেট সময় : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫