ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ২১৩২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক উদ্যোগ নেবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার রাজধানীর সার্কিট হাউজ রোডে তথ্য ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে যেমন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন, তেমনি দায়িত্বশীল ও জাতীয় স্বার্থভিত্তিক সাংবাদিকতাও অপরিহার্য। দেশের মানুষের স্বার্থ রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সরকারের গণতান্ত্রিক অঙ্গীকারের অংশ হিসেবেই সাংবাদিকদের জন্য এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি ভবিষ্যতে সাংবাদিকদের আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা সম্ভব কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন। একই সঙ্গে সাংবাদিকরা যেন স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ. এস. এম. জাহীদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগমসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দুইজন প্রয়াত সাংবাদিকের পরিবারকে ৬ লাখ টাকা, ১১৪ জন সাংবাদিককে চিকিৎসা সহায়তা হিসেবে ৬৯ লাখ টাকা এবং ৫২ জন অসচ্ছল সাংবাদিককে ২৬ লাখ টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ১ কোটি ১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে উপদেষ্টা গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পরিদর্শন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫