ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসি দায়িত্ব ছাড়তে হবে: নাহিদ ইসলাম

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:০১:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বিচ্ছিন্ন ঘটনা দেখিয়ে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দায়িত্বে থাকতে পারেন না। তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে আর এই দায়িত্বে থাকতে পারেন না। ৫ আগস্টের পর মামলা বাণিজ্য শুরু হয়েছে, অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।”

তিনি আরও বলেন, “হাদির ওপর হামলার মাধ্যমে পুরো বাংলাদেশই আক্রান্ত হয়েছে। বাংলাদেশ ও জুলাই বিপ্লবের শক্তিগুলো ঐক্যবদ্ধ—এই বার্তাই আজকের সমাবেশ থেকে দিতে চাই।”

বিজয় দিবসের কর্মসূচি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “গোয়েন্দা সংস্থাগুলোকে বিরোধী দল দমনে ব্যবহার করা হয়েছে। তারা গুম ও খুনে দক্ষতা দেখিয়েছে, অথচ এখন খুনিদের ধরতে পারছে না। ডিপ স্টেট নিয়ে এখনই কথা বলতে হবে। ১৯৭১ সাল থেকে যে প্রতিরোধ শুরু হয়েছিল, তা এখনও চলমান। কাল আমরা উৎসব করতে নয়, প্রতিরোধের যাত্রায় নামবো।”

হাদির ওপর হামলার ঘটনায় ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভারত যদি মনে করে আগের মতো হস্তক্ষেপ করবে, নির্বাচন কারচুপি করবে—তাহলে সেটি ভুল প্রমাণিত হবে। ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। বিষয়টি ভারতের মাথায় রাখতে হবে।”

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক বজায় রাখতে হবে। অন্যথায় এর জবাব দেওয়া হবে।”

সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “শুধু হাদির জন্য নয়, বাংলাদেশের প্রয়োজনেই আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের দালালদের হাতে তুলে দেওয়া হবে না। শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িত সকল অপরাধীকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। আমাদের নিরাপত্তার ভয় দেখিয়ে দমন করা যাবে না।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসি দায়িত্ব ছাড়তে হবে: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৬:০১:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫