ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আড়াই মাস ফেলে রাখা ভারতীয় ট্রাকে তল্লাশি চালিয়ে যা পেল কাস্টমস

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বেনাপোল বন্দরে ফেলে পালিয়ে যাওয়া একটি ভারতীয় ট্রাক প্রায় আড়াই মাস পর তল্লাশি চালিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। তল্লাশিকালে ট্রাকটির ভেতর বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধ, শাড়ি ও কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কাস্টমস।

কাস্টমস সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে ভারতীয় একটি ট্রাক (নম্বর: HR-3811248) থামানোর চেষ্টা করা হয়। এ সময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। দীর্ঘদিন বন্দরে পড়ে থাকার পর সম্প্রতি ট্রাকটি খুলে তল্লাশি করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাকিবুর রহমান জানান, প্রাথমিক পরীক্ষায় ট্রাকটির ভেতর বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ, শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস এবং বাজি (পটকা) পাওয়া গেছে, যেগুলোর অধিকাংশই বাংলাদেশে আমদানি নিষিদ্ধ।

তিনি আরও জানান, বৈধ কাগজপত্রের আড়ালে অবৈধ পণ্যের এই চালানটি ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেছিল। তবে ঘটনার সঙ্গে জড়িতদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে একাধিক গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের চালানটির মালিকানা আমদানিকারক প্রতিষ্ঠান ‘রাইস ট্রেডিং এন্টারন্যাশনাল’-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, কাস্টমসের এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের যোগসাজশে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে পণ্য আমদানির প্রবণতা বেড়েছে। দোষীরা বারবার পার পেয়ে যাওয়ায় বৈধ পথে পণ্য পাচার বন্ধ করা যাচ্ছে না। এর ফলে সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলেও তারা দাবি করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আড়াই মাস ফেলে রাখা ভারতীয় ট্রাকে তল্লাশি চালিয়ে যা পেল কাস্টমস

আপডেট সময় : ০৭:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫