শিরোনাম ::
১৬ ডিসেম্বর ২০২৫
আজ কোথায় কী?
রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
মহানগর ডেস্ক
- আপডেট সময় : ০৩:৫৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ২০৭৬ বার পড়া হয়েছে
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
প্রধান উপদেষ্টার কর্মসূচি
বেলা ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে ফ্লাই ফাস্ট ও প্যারা জাম্প অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সরকার উপদেষ্টার কর্মসূচি
বিকেল ৪টায় গুলশান-২ গোলচত্বরে ‘ফেলানী এভিনিউ’র নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান।
জামায়াতের কর্মসূচি
সকাল ৭টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে ‘যুব ম্যারাথন’-এর উদ্বোধন করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বিএনপির কর্মসূচি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। এবং সকাল সাড়ে ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন। বিকেল ৩টায় বিএনপির সংবাদ সম্মেলন।
এনসসিপির কর্মসূচি
সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। এ ছাড়া বিকেল সাড়ে ৩টায় মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসনবিরোধী যাত্রা। এতে অংশ নেবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।
ট্যাগস :






















