বিদেশে শ্রমশক্তি রফতানির পথে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ১২:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৫ বার পড়া হয়েছে
বিদেশে শ্রমশক্তি রফতানির ক্ষেত্রে বড় বাধা হিসেবে দালাল চক্রকে চিহ্নিত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, শ্রমশক্তি রফতানি খাতটি পুরোপুরি দালালদের কবলে রয়েছে। পদে পদে দালালদের প্রতারণার শিকার হয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই খাতকে দালালমুক্ত করা না গেলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, বিশ্বজুড়ে তারুণ্যের ঘাটতি রয়েছে, আর বাংলাদেশ তারুণ্যের এক বিশাল ভাণ্ডার। এই মানবসম্পদ সোনার চেয়েও মূল্যবান। এত বিপুল তরুণ জনশক্তি আর কোথাও নেই বললেই চলে; তাই বিশ্বকেই আমাদের দিকে তাকাতে হবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ তুলে ধরেন।


























