ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

হাসনাতের মন্তব্যের পর প্রতিক্রিয়া জানালেন আসামের মুখ্যমন্ত্রী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ২১১৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সেভেন সিস্টার্স খ্যাত ভারতের উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, “বাংলাদেশের রাজনীতিকরা যদি ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে উস্কানিমূলক মন্তব্য করতে থাকেন, তাহলে ভারতও চুপ থাকবে না এবং প্রয়োজনীয় শিক্ষা দেবে।”

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হাসনাত আবদুল্লাহর মন্তব্যের একদিন পর মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি এই প্রতিক্রিয়া জানান।

অন্যদিকে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনকে হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে হাইকমিশনারকে তলব করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদ সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, “ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারের প্রতি সম্মান দেখায় না, তাহলে বাংলাদেশ ভারতবিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আশ্রয় দিতে পারে।”

ভারত ইতিমধ্যেই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “আমরা আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চল একীভূত করার বা আলাদা করার ধারণা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক। ভারতের অবস্থান শক্তিশালী—পরমাণু শক্তিধর ও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে আমরা এমন উস্কানিমূলক আচরণ বরদাস্ত করব না।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাসনাতের মন্তব্যের পর প্রতিক্রিয়া জানালেন আসামের মুখ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫