জুলাই ঐক্য ‘মার্চ টু ভারতীয় হাইকমিশন’ পালন করছে
- আপডেট সময় : ০৪:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ২১২১ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা, ভারতীয় মিডিয়ার আগ্রাসন ও জুলাই গণঅভ্যুত্থানে দায়ের হওয়া মামলায় পলাতক আসামিদের ফিরিয়ে দেয়ার দাবিতে ‘মার্চ টু ভারতীয় হাইকমিশন’ কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে কয়েকশো কর্মী-সমর্থক নিয়ে তারা ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করেন।
কর্মসূচিতে উপস্থিতরা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হলেও দলটির তৎপরতা এখনো চলমান। তারা বলেন, ভারতে অবস্থানরত ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক ও অনলাইন মাধ্যমে পতিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের উস্কে দিচ্ছেন। গত শুক্রবার এ উস্কানির অংশ হিসেবে হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে, যা তারা নিষিদ্ধ-ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ড বলে উল্লেখ করেন।
এছাড়া, তারা ভারতের গণমাধ্যমকেও এসব ঘটনায় সহায়তার অভিযোগের আওতায় আনে। একই সঙ্গে অবিলম্বে শেখ হাসিনাসহ পলাতক আসামিদের ফিরিয়ে দিয়ে তাদের দণ্ড কার্যকরে সহায়তা করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।






















