ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

পররাষ্ট্র উপদেষ্টার মতে, বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব করা অত্যন্ত অপ্রত্যাশিত ঘটনা।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ২১৩৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করাকে অপ্রত্যাশিত হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব করা আমাদের জন্য অপ্রত্যাশিত। ভারতের সঙ্গে কিছু টানাপোড়েন থাকা সত্ত্বেও আমরা কাজের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছিলাম।”

এদিন দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। প্রতিবেদনে বলা হয়, এটি ঢাকায় ভারতীয় হাইকমিশনকে হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে করা হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, “ভারতের সাম্প্রতিক মন্তব্যে এমন পরামর্শ রয়েছে যা বাংলাদেশ চায় না। নির্বাচন নিয়ে কোনো প্রতিবেশী দেশের উপদেশ গ্রহণযোগ্য নয়। ভারতের এ ধরনের পরামর্শ গত ১৫ বছরে কখনো দেখা যায়নি, তাহলে এখন কেন?”

তিনি আরও বলেন, “বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ভারত থামাতে না চায়, তাহলে ঢাকাও একা তা থামাতে পারবে না।”

এছাড়া, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ শহীদ মিনারে আয়োজিত একটি সমাবেশে সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন স্পষ্ট করেন, “হাসনাত সরকারের অংশ নয়। তার বক্তব্য সরকারকে প্রকাশ করে না।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পররাষ্ট্র উপদেষ্টার মতে, বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব করা অত্যন্ত অপ্রত্যাশিত ঘটনা।

আপডেট সময় : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫