ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মাজারের খিচুড়ি নিয়ে বিরোধের জেরে ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাজার থেকে আনা খিচুড়ি নিয়ে বিরোধের জেরে আহমেদ আলী (৩৫) নামে একজন ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শখের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহমেদ আলী সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়নসুখ গ্রামের আপিল মুন্সীর ছেলে। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের একটি মাজারে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। মঙ্গলবার গভীর রাতে আহমেদ আলী মাজার থেকে খিচুড়ি নিয়ে আসেন। পরদিন সকালে খেতে গিয়ে তিনি দেখেন খিচুড়ির বেশিরভাগ অংশ পোড়া ও দুর্গন্ধযুক্ত।

এ ঘটনায় তিনি পাশের দোকানি রেনু মিয়াকে ফেরত দিতে যান। একপর্যায়ে তর্কবিতর্কের জেরে রেনু মিয়া ও তার লোকজন আহমেদ আলীকে কিল-ঘুষি ও লাথি মারেন, যার ফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে অভিযুক্তরা মরদেহ ফেলে পালিয়ে যান।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা রেনু মিয়াসহ তার পরিবারের দুটি বসতবাড়ি ভাঙচুর করেন।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মাজারের খিচুড়ি নিয়ে বিরোধের জেরে ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫