ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে হোস্টেলকক্ষে মিলল এক তরুণীর মরদেহ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

জান্নাত আরা রুমী। সংগৃহীত ছবি

রাজধানীর হাজারীবাগ থানাধীন এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরান কাঁচা বাজারসংলগ্ন একটি ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জান্নাত আরা রুমীর বাবা মো. জাকির হোসেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাসস্ট্যান্ড এলাকার কাছে।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মৃত জান্নাত আরা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি শাখার একজন নারী নেত্রী ছিলেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, সকালে খবর পেয়ে পুলিশ জিগাতলার ওই নারী হোস্টেল ভবনের পঞ্চম তলার একটি কক্ষ থেকে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাজধানীতে হোস্টেলকক্ষে মিলল এক তরুণীর মরদেহ

আপডেট সময় : ০১:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫