হাদির অস্ত্রোপচার সিঙ্গাপুরেই করার অনুমতি দিয়েছে পরিবার—ইনকিলাব মঞ্চ।
- আপডেট সময় : ০৬:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৭ বার পড়া হয়েছে
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরেই অস্ত্রোপচারের অনুমতি দিয়েছে তার পরিবার—এমন তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, শরিফ ওসমান হাদি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গাপুরেই তার অস্ত্রোপচার করা হবে। এ সময় তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ওসমান হাদি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হন, তাহলে বাংলাদেশের স্বাধীনতাকামী নিপীড়িত জনগণকে সার্বভৌমত্ব নিশ্চিতের দাবিতে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হবে। খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে বলেও জানানো হয়।
এছাড়া বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত খুনি যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে, তাহলে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে হবে।




























