ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারে অজ্ঞাতনামা যুবকের মাথা বিচ্ছিন্ন, অর্ধপোড়া লাশ উদ্ধার

সাইফুল ইসলাম শাওন:
  • আপডেট সময় : ০৮:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ২১৯৪ বার পড়া হয়েছে

সাভারে দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় থাকা সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভিতর থেকে মাথা বিচ্ছিন্ন,  অর্ধপোড়া এবং অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে

পুলিশের জরুরী সেবা নাম্বার ৯৯৯ এর মাধ্যমে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধারে কার্যক্রম শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, সকালে সাভার পৌর কমিউনিটি সেন্টার ভবনের দ্বিতীয় তলায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ এ কল করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।

খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ বলেন, ৯৯৯ এর মাধ্যমে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ধারণা করা হচ্ছে নিহত যুবকের বয়স আনুমানিক ৩০/৩৫ বছর। মরদেহে থেকে তার মাথা বিচ্ছিন্ন থাকার পাশাপাশি লাশের বেশ কিছু অংশ পোড়া ও অর্ধগলিত অবস্থায় রয়েছে। ধারণা করছি হত্যাকারী  হত্যার পর লাশ আগুন দিয়ে পুড়িয়ে পালিয়ে যায়।

হত্যাকাণ্ডটি সপ্তাহখানেক আগে সংঘটিত হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ স্যাম্পল সংরক্ষণের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে অজ্ঞাতনামা যুবকের মাথা বিচ্ছিন্ন, অর্ধপোড়া লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫