ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শহীদ হাদি হত্যাকাণ্ড: জাতিসংঘের সহায়তা নিতে সরকারের প্রতি গোলাম পরওয়ারের আহ্বান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর তদন্তের অগ্রগতি ও খুনিদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ প্রশ্ন তোলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘ওসমান হাদির হত্যার বিচারের বিষয়ে সরকারের নীরবতা কেন—এই প্রশ্ন আজ সবার। খুনিরা কীভাবে পালিয়ে গেল, সে বিষয়েও জবাবদিহি প্রয়োজন। গোয়েন্দা সংস্থার ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কেউ কেউ হয়তো এমনটাই চেয়েছিল।’

খুনিদের গ্রেপ্তারে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নাহলে জনগণ বিশ্বাস করবে, সরকার সব জেনেও তা মেনে নিচ্ছে। যারাই জড়িত থাকুক—এমনকি গোয়েন্দা সংস্থার কেউ হলেও—তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও অভিযোগ করেন, শহীদ শরিফ ওসমান হাদি যে আদর্শ ও লক্ষ্য ধারণ করতেন, যারা তা চায় না তারাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।

প্রয়োজনে হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের কারিগরি সহায়তা নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘ফ্যাসিস্টদের পুনর্বাসনের কোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। যারা জড়িত, তাদের নাম প্রকাশ করতে হবে।’

তিনি দাবি করেন, জামায়াতের মনোনীত সংসদ সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পরদিনই একজন সংসদ সদস্য পদপ্রার্থীর হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলা দায়িত্বজ্ঞানহীন। এই ঘটনার দায় নির্বাচন কমিশনকেও নিতে হবে।’

দোয়া মাহফিলে শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক বলেন, ‘আমরা কারও কাছে অনুদান চাই না। আমরা চাই হাদির স্বপ্নের সাম্যের বাংলাদেশ এবং তার হত্যার ন্যায়বিচার।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শহীদ হাদি হত্যাকাণ্ড: জাতিসংঘের সহায়তা নিতে সরকারের প্রতি গোলাম পরওয়ারের আহ্বান

আপডেট সময় : ০১:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫