ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:১৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২.৩০টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের প্রার্থী মোশারফ করিম, বগুড়া পৌরসভার সাবেক মেয়র একেএম মাহাবুবুর রহমান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

মনোনয়ন উত্তোলনের পর জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, ‘তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর যে কোনো সময় নিজের নির্বাচনী এলাকা বগুড়ায় আসবেন। তার নির্দেশক্রমে এই ফরম উত্তোলন করা হয়েছে।’

বগুড়া-৬ (সদর) আসনে মোট ৪ লাখ ৪৯ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আসনটি দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বগুড়ায় তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ

আপডেট সময় : ০২:১৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫