শিরোনাম ::
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৩:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৩ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সচিবালয়ের মন্ত্রণালয় সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, সংবাদ সম্মেলনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরা হবে।
ট্যাগস :


























