ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নেত্রকোনায় কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

নেত্রকোনার সদর উপজেলায় নিজ ঘর থেকে হেলাল উদ্দিন (৬০) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে সদর উপজেলার কালিয়ারা গাবরাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হেলাল উদ্দিন ওই গ্রামের মৃত আশরাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতে তিনি স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন। রবিবার ভোরে স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে গলাকাটা অবস্থায় ও মুখ, হাত ও পা বাঁধা অবস্থায় দেখতে পান। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে নেত্রকোনা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুপুর পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে নিহতের স্ত্রী বেদেনা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। স্ত্রীর বক্তব্যে কিছু অসংগতি পাওয়া যাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সব দিক খতিয়ে দেখছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নেত্রকোনায় কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী গ্রেফতার।

আপডেট সময় : ০৫:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫