ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ছায়ানটে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ কোয়েল ও চিরঞ্জিতের।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ২১৫৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

শুক্রবার গভীর রাতে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় শুধু দেশের শিল্পী-সাহিত্যিকদের মধ্যেই নয়, ওপার বাংলার শিল্পীদের মাঝেও তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভারতের টালিউডের অভিনেতা ও সংগীতশিল্পীরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। কিন্তু এখন সেই ঐতিহ্য ধ্বংসের মুখে পড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্প-সংস্কৃতির অঙ্গন—সবকিছুই আক্রান্ত হচ্ছে। এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড দুই দেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্ককে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিনোদন জগতের ওপর বারবার আঘাত আসছে উল্লেখ করে তিনি বলেন, এটি মোটেও কাম্য নয় এবং এর শেষ কোথায়, তা তিনি জানেন না।

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, বিনোদন জগৎ সব ধরনের সহিংসতার ঊর্ধ্বে থাকা উচিত। সেখানে যদি মৌলবাদী চিন্তাধারা ঢুকে পড়ে, তবে তা অত্যন্ত দুঃখজনক। নিজের নতুন ছবি ‘মিতিন মাসি’র প্রসঙ্গ টেনে তিনি বলেন, মিতিন মাসি যদি বাস্তবে থাকতেন, তবে এই অমানবিক ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের খুঁজে বের করতেন এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা করতেন।

নাট্যকার অবন্তী চক্রবর্তীও ঘটনার পর দেশের শিল্প-সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, দুই বাংলার শিল্পীদের মধ্যে যে ঐতিহ্যগত মেলবন্ধন ছিল, সেই দিনগুলো আদৌ ফিরবে কি না—তা নিয়ে তিনি শঙ্কিত। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শেষ পর্যন্ত মানুষের জয়ই হবে।

এদিকে ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শনিবার রাতে একটি মামলা করা হয়েছে। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ছায়ানটে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ কোয়েল ও চিরঞ্জিতের।

আপডেট সময় : ০৫:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫