ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নির্বাচনের জন্য মুখিয়ে আছে রাজনৈতিক দল ও সাধারণ মানুষ: সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

সব রাজনৈতিক দলসহ দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সব রাজনৈতিক দলসহ দেশের মানুষ নির্বাচন চায় এবং দেশের মঙ্গল কামনা করে। রোববার আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে একত্রে আমরা জাতির উদ্দেশে একটি বার্তা দিয়েছি—নির্বাচনের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। আমরা সবাই একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন চাই এবং সম্মিলিতভাবে তা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এই নতুন ব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি থাকতে পারে, তবে ভবিষ্যতে এসব কার্যক্রম আরও উন্নত করা হবে এবং প্রবাসী ভোটার নিবন্ধনের সংখ্যাও বাড়ানো হবে।

পোস্টাল ব্যালটের এই উদ্যোগ বিশ্বব্যাপী একটি মডেল হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন সিইসি।

এর আগে সিইসি এ এম এম নাসির উদ্দিন তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচনের জন্য মুখিয়ে আছে রাজনৈতিক দল ও সাধারণ মানুষ: সিইসি

আপডেট সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫