ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

চুয়াডাঙ্গায় এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলির ঘটনার পর ১১৩ কিমি সীমান্তে তল্লাশি অভিযান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

খুলনার এনসিপি নেতা মোতালেব শিকদারকে লক্ষ্য করে হামলার পর চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনে প্রায় ১১৩ কিলোমিটার সীমান্তে তল্লাশি ও বিশেষ অভিযান চালানো হচ্ছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, হামলায় জড়িতরা যাতে সীমান্ত পেরিয়ে পালাতে না পারে সেজন্য প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্কতা বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি তৎপরভাবে চালানো হচ্ছে, যেখানে কাঁটাতারের বেড়া নেই সেসব সীমান্ত এলাকা কার্যত বন্ধ করা হয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, দর্শনা আইসিপি, দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, দাড়িয়াপুর, বুড়িপোতা, বাজিতপুর, ঝাঁঝা, ইছাখালী, রুন্দ্রনগর ও শৈলমারী বিওপি এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী আশা করছে, সীমান্তজুড়ে কঠোর নজরদারি অনুপ্রবেশ ও অপরাধ দমনেও কার্যকর ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চুয়াডাঙ্গায় এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলির ঘটনার পর ১১৩ কিমি সীমান্তে তল্লাশি অভিযান

আপডেট সময় : ০৫:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫