ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ভোটাধিকার কোনো দান নয়, এটি নাগরিকদের সাংবিধানিক অধিকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ২১৪৯ বার পড়া হয়েছে

ফাইল ফটো

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ভোটাধিকার কারও দয়া নয়—এটি জনগণের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই মানুষ তার ভবিষ্যৎ নির্ধারণ করে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের নয়, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব।

সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এ লক্ষ্য সামনে রেখে ১০টি ‘ভোটের গাড়ি—সুপার ক্যারাভান’ যাত্রা শুরু করেছে। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে নির্বাচন ও গণভোট বিষয়ে তথ্য পৌঁছে দেবে এবং ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে। তিনি বলেন, এই সুপার ক্যারাভান কেবল গাড়ি নয়, এটি গণতন্ত্রের বার্তা বহনকারী বহর, যা মানুষের অংশগ্রহণের গুরুত্ব মনে করিয়ে দেবে।

ড. ইউনূস বিশেষভাবে তরুণ সমাজ, নারী ভোটার ও প্রথমবারের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনাদের সিদ্ধান্তেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ—নতুন বাংলাদেশ।

তিনি বলেন, সরকার এমন একটি নির্বাচন চায় যেখানে থাকবে না ভয় কিংবা বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ। সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা আরও বলেন, এবারের নির্বাচনের পাশাপাশি ভোটাররা জুলাই জাতীয় সনদে গণভোটেও অংশ নেবেন। দীর্ঘ নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই সনদ প্রণয়ন করা হয়েছে। জনগণ সমর্থন জানালে এটি দেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে ভয় সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, তবে সরকার জনগণকে সচেতন করতে এবং এসব মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ভয় দেখিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথেই এগিয়ে যাবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদে গণভোট উপলক্ষে সারাদেশে প্রচারণার লক্ষ্যে ১০টি ভোটের গাড়ি—সুপার ক্যারাভান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভোটাধিকার কোনো দান নয়, এটি নাগরিকদের সাংবিধানিক অধিকার: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫