ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এনসিপি নেতাদের ওপর হামলা: তুষার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তবে এ ঘটনায় দলটি ভীত নয় উল্লেখ করে তিনি বলেন, এনসিপি নেতাদের ওপর ধারাবাহিক হামলা আসন্ন নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের অংশ।

সোমবার (২২ ডিসেম্বর) খুলনায় এনসিপি নেতার ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সময় সংবাদকে এসব কথা বলেন সরোয়ার তুষার। তিনি বলেন, ‘এনসিপি নেতাদের ওপর একের পর এক হামলা দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এভাবে সহিংসতা চালিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নেতাদের গুলি করা হচ্ছে, নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। এর অর্থ হলো এখনো অবৈধ অস্ত্র সক্রিয় রয়েছে। এসব অস্ত্র দ্রুত উদ্ধার করা জরুরি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে তুষার বলেন, ‘নির্বাচনের আগে পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানোর সিদ্ধান্ত নিতে হবে। হামলা ও আতঙ্কের পরিবেশে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। আতঙ্কিত ভোটাররা ভোটকেন্দ্রে যাবে না।’

এর আগে সোমবার বেলা পৌনে ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে গুলি করে দুর্বৃত্তরা।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মণ্ডল জানান, গুলিবিদ্ধ মোতালেব শিকদারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তার কানে গুলি লেগেছে। পরে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এনসিপি নেতাদের ওপর হামলা: তুষার

আপডেট সময় : ০৬:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫