ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মোতালেব রাস্তায় বা চায়ের দোকানে নন, বাসায় গুলিবিদ্ধ হন: পুলিশ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৫৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘শ্রমিক শক্তি’র বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকার আল আকসা মসজিদ গলির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মাদক সেবনকে কেন্দ্র করে সৃষ্ট অন্তঃকোন্দলের জেরেই তার সহযোগীরাই তাকে গুলি করে।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ অবস্থায় কান চেপে গলিপথ দিয়ে বেরিয়ে আসছেন মোতালেব শিকদার।

পুলিশ ও বাসার মালিক সূত্রে জানা যায়, তন্বী নামে এক নারী প্রায় এক মাস আগে ওই বাসাটি ভাড়া নেন। এরপর থেকে সেখানে তার স্বামী পরিচয় দেওয়াসহ বিভিন্ন ব্যক্তির নিয়মিত আনাগোনা ছিল। মোতালেব শিকদারও বিভিন্ন সময় ওই বাসায় যেতেন। রোববার (২১ ডিসেম্বর) রাতেও তিনি কয়েকজনের সঙ্গে সেখানে অবস্থান করেন। সোমবার সকালে তাদের মধ্যে বিবাদের একপর্যায়ে তাকে গুলি করা হয়।

ঘটনাস্থল থেকে রক্তের দাগ, গুলির খোসা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বিদেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে ঘটনায় অসঙ্গতি দেখতে পায়। পরবর্তীতে তদন্তে জানা যায়, বাসায় অবস্থানকারীদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণেই গুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হওয়ার পর মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

এর আগে আহত ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা দাবি করেছিলেন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি চায়ের দোকান থেকে কয়েকজন তাকে জোরপূর্বক একটি গলিতে নিয়ে মারধর করে মাথায় গুলি করে পালিয়ে যায়। তবে পুলিশের প্রাথমিক তদন্তে সেই দাবির সঙ্গে ঘটনার বাস্তবতার মিল পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মোতালেব রাস্তায় বা চায়ের দোকানে নন, বাসায় গুলিবিদ্ধ হন: পুলিশ

আপডেট সময় : ০৭:৫৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫