ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ, পাশে থাকার আশ্বাস সিইসির।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ২১৫১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের সব কর্মকর্তাকে আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনের শাসন নিশ্চিত করতে তিনি বলেন, বর্তমান ক্রান্তিকালে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে এবং আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করতে হবে।

মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা করে নির্বাচন কমিশন (ইসি)। সভায় সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির স্বাগত বক্তব্যে সিইসি বলেন, দেশের ওপর একটি জাতীয় ও সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে। আমরা একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই সংকটময় সময়ে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।

মাঠপর্যায়ের কর্মকর্তারা দায়িত্বশীলভাবে কাজ না করলে ইসির ‘ঘুম হারাম’ হবে—এ মন্তব্য করে তিনি বলেন, দেশটি আমাদের সবার। দেশকে সঠিক অবস্থায় রেখে যাওয়ার দায়িত্ব আমাদেরই। মাঠ কর্মকর্তারা ভালোভাবে কাজ করলে ইসিও স্বস্তিতে থাকবে।

রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আইন-কানুনের মাধ্যমে নির্বাচন পরিচালনার আহ্বান জানিয়ে সিইসি বলেন, আমাদের কাঁধে যে গুরুদায়িত্ব এসেছে, সবাই মিলে তা নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে এবং সঠিক কাজটি সঠিক সময়ে কার্যকরভাবে সম্পন্ন করতে হবে।

আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে এ এম এম নাসির উদ্দীন বলেন, নির্বাচন ব্যবস্থাকে ঘিরে যেসব অভিযোগ ও অপবাদ রয়েছে, সেখান থেকে মুক্তি পেতে চাই আমরা। আমরা প্রমাণ করতে চাই যে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা সম্ভব, আর তা কেবল আইনের শাসনের মাধ্যমেই নিশ্চিত করা যায়

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ, পাশে থাকার আশ্বাস সিইসির।

আপডেট সময় : ১২:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫