শিরোনাম ::
বিমানবন্দর এলাকায় অনুমোদন ছাড়া কোনো ধরনের ড্রোন উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০২:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ২১৩২ বার পড়া হয়েছে
বিমানবন্দর ও আশপাশের এলাকায় অনুমোদনহীন ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এদিকে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীসেবা কার্যক্রম সুষ্ঠু রাখা, বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া সব ধরনের সহযাত্রী ও দর্শনার্থীর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
ট্যাগস :


























