ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শাহ আমানতে ৩০ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ২১৩৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিগারেটগুলো দুবাই ও শারজাহ থেকে আনা হয়েছিল। এর মধ্যে দুবাই থেকে আগত ফ্লাইট বিএস ৩৪৪-এর যাত্রীদের কাছ থেকে মোট ৯৮৯ কার্টন (মিজানুর রহমান-২৩৫, মো. রেদোয়ান-২৭০, রেজাউল করিম-২৩৯, সালাউদ্দিন-২৫০) জব্দ করা হয়। শারজাহ থেকে আসা ফ্লাইট জি ৯৫২০ থেকে মালিকবিহীন অবস্থায় ৫২৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে।

জব্দকৃত সিগারেট চট্টগ্রাম কাস্টমস হাউসের গুদামে ডিটেনশন মেমো অনুযায়ী রাখা হয়েছে। বাজারে এ সিগারেটের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শাহ আমানতে ৩০ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট আটক

আপডেট সময় : ০২:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫