শিরোনাম ::
ফেনী-৩ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ
আফতাব মমিন ভূঞা
- আপডেট সময় : ০৯:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ২৩১৪ বার পড়া হয়েছে
সোনাগাজী উপজেলা বিএনপির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক, পরবর্তীতে আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ ক ম ইসহাক সাহেবের সন্তান যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী – দাগনভূূঁইয়া) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
খালেদ মাহমুদ মাসুদ পারিবারিক ভাবে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে জড়িত।
তার ছোট ভাই হাসান মাহমুদ সোনাগাজী উপজেলা ছাত্রদলেন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
খালেদ মাহমুদ মাসুদ ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে একাধিকবার জেল জুলুমের স্বীকার হয়েছেন।
খালেদ মাহমুদ মাসুদ এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
ট্যাগস :






















