ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

মিথ্যা মামলার প্রতিবাদে আশুলিয়ায় সাংবাদিকদের মানববন্ধন

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ১০:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ২২৪৯ বার পড়া হয়েছে

সাভার সেটেলমেন্ট অফিসের দুর্নীতি ও ঘুষ গ্রহণের তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা ও সাজানো মিথ্যা মামলার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

বুধবার সকালে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের ব্যানারে ইপিজেড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোন প্রকার তদন্ত ছাড়াই সাভার মডেল থানা মামলাটি গ্রহণ করেছে। পুলিশ প্রশাসনের এমন দায়িত্বহীনতার বিষয়ে ঊর্ধ্বতল মহলের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

বক্তারা আরও বলেন, সেটেলমেন্ট অফিসে দুর্নীতির তথ্য সংগ্রহের সময় দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমন, বিজয় টিভির শেখ শরিফ ও চ্যানেল এস এর জাহিদুল ইসলামের উপর চেয়ার উঁচু করে হামলা চালান কতিপয় কর্মকর্তা-কর্মচারী। সাংবাদিকদের পেশাগত কাজে বাধা, হামলা, তাদের হেনস্তা পরও পুলিশ মামলা গ্রহণ করেনি। অথচ সাংবাদিকদের বিরুদ্ধে হামলাকারীদের সাজানো মিথ্যা মামলা পুলিশ ঠিকই নথিভুক্ত করেছে। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত নিন্দনীয়। এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ।

এ ধরনের সাজানো মিথ্যা মামলা তীব্র নিন্দা নিন্দা ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা।

মানববন্ধনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

মিথ্যা মামলার প্রতিবাদে আশুলিয়ায় সাংবাদিকদের মানববন্ধন

আপডেট সময় : ১০:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫