ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাসের সংঘর্ষ, আহত ২২ জন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ২১০০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের ঘাটাইলে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার গুনগ্রাম হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী ‘প্রান্তিক পরিবহন’-এর একটি বাস ঘন কুয়াশার মধ্যে চলাচল করছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা ‘বিনিময় পরিবহন’-এর আরেকটি বাস গুনগ্রাম হরিপুর এলাকায় পৌঁছালে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ২২ জন যাত্রী আহত হন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালসহ ময়মনসিংহ ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাসের সংঘর্ষ, আহত ২২ জন

আপডেট সময় : ০১:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫