ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

বান্দরবানে অভিযানে ১১ লাখ টাকার জাল নোটসহ তিনজন আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে দুইজন রোহিঙ্গা সহোদর ও একজন স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালক রয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আবদুর রহমান।

গ্রেফতাররা হলেন—কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ (ইস্ট) এলাকার বাসিন্দা হাবিব উল্লাহ (১৯), তার ভাই আলী জোহার (২৮) এবং কুতুপালং পশ্চিম পাড়ার বাসিন্দা মো. আবুল হাশেম (৩২)।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চল ব্যবহার করে জাল নোট সংগ্রহ ও বাজারে ছড়িয়ে দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের সীমান্তবর্তী ওয়াচ্ছাখালী এলাকায় অভিযান চালানো হয়। নূরুল ইসলামের দোকানের সামনে জাল টাকা হাতবদলের সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, সীমান্ত এলাকাকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে জাল নোট সংগ্রহ ও বিতরণ করা হচ্ছিল, যা স্থানীয় বাজারে আতঙ্ক সৃষ্টি করেছিল এবং সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছিল। উদ্ধারকৃত জাল নোটের পরিমাণ একটি সুসংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত দেয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে যে তারা শুধু বাহক নয়, জাল নোট সরবরাহ ও বিতরণের মূল চেইনের সঙ্গেও সরাসরি যুক্ত। জাল নোটগুলো দেশের ভেতরে না বিদেশে ছাপানো হচ্ছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বান্দরবানে অভিযানে ১১ লাখ টাকার জাল নোটসহ তিনজন আটক

আপডেট সময় : ০১:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫