ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি যে কোনো মুহূর্তে: আল জাবের

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় চলমান বিক্ষোভে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ার অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, কাউকেই ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না। প্রয়োজনে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হতে পারে।

শনিবার (২৭ ডিসেম্বর) ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এ সময় নেতাকর্মীরা হত্যাকারীদের গ্রেপ্তার ও হত্যার পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেন তারা।

বিক্ষোভ সমাবেশে আবদুল্লাহ আল জাবের বলেন, কিছু উপদেষ্টা মনে করছেন কয়েক মাস ক্ষমতায় থেকে পরে বিদেশে চলে যাবেন—তাদের কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না। রক্তের সঙ্গে বেইমানি করলে এই দেশের মাটিতেই বিচার হবে।

তিনি অভিযোগ করে বলেন, আন্দোলন শুরুর পরও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ অবস্থায় যে কোনো সময় যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

উপদেষ্টাদের উদ্দেশে তিনি আরও বলেন, হাদি হত্যার বিচারকে কারা বাধাগ্রস্ত করছে, তাদের নাম প্রকাশ করতে হবে। এই হত্যার পেছনে যারা জড়িত, তাদের চিহ্নিত করতে সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে।

সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার দাবি করে সরকার। অথচ এক হাজার চারশ মানুষের হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি। এতে সরকারের লজ্জা হওয়া উচিত।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি যে কোনো মুহূর্তে: আল জাবের

আপডেট সময় : ০৫:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫