শিরোনাম ::
সারাদেশ
সাভারে যুবলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৯:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ২২৮২ বার পড়া হয়েছে
বিরুলিয়ার কালিয়াকৈর এলাকার যুবলীগ নেতা সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার রাতে বিরুলিয়া এলাকার কালিয়াকৈর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় । সে ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক । বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলামিন বিষয়টি নিশ্চিত করেন ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতাকে কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সোহেলকে গ্রেফতার করা হয় । তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে বা তার নামে কোন মামলা আছে কি না তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি ।
স্থানীয়রা বলেন, আওয়ামীলীগ সরকার পতন হলেও কালিয়াকৈর এলাকায় যুবলীগ নেতা সোহেলের চাদাবাজী অব্যাহত ছিলো । এই এলাকায় মাদক ব্যবসার একক আধিপত্য এই নেতার ।
ট্যাগস :






















