ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ঢাকা–ময়মনসিংহ রেলপথে অগ্নিসংযোগের ঘটনা, ট্রেন চলাচল সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকেরা রেললাইনে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার জারিয়া ঝানজাইলগামী ‘বলাকা কমিউটার’ ট্রেনটি গফরগাঁও স্টেশনে আটকে পড়ে।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে মনোনয়নবঞ্চিত প্রার্থী মুশফিকুর রহমান ও সিদ্দিকুর রহমানের কর্মী-সমর্থকেরা আন্দোলন শুরু করেন। ওইদিন বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্রে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামানকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন অন্য দুই প্রার্থীর সমর্থকেরা।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা গফরগাঁও স্টেশনের কাছে গোলন্দাজ গেটসহ কয়েকটি স্থানে রেললাইনে আগুন ধরিয়ে দেন। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার রাতে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে রাত ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও রোববার সকালে পুনরায় অবরোধের কারণে তা বন্ধ হয়ে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম সময় সংবাদকে বলেন, রেলপথের বিভিন্ন স্থানে আগুন দেওয়ায় শনিবার রাতে লাইন মেরামত শেষে আটকে থাকা ১০টি ট্রেন ছেড়ে যায়। তবে রোববার আবার গোলন্দাজ গেটে আগুন দেওয়ায় ঢাকা থেকে জারিয়া ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে আটকা পড়ে। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢাকা–ময়মনসিংহ রেলপথে অগ্নিসংযোগের ঘটনা, ট্রেন চলাচল সাময়িক বন্ধ

আপডেট সময় : ০১:২২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫