ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সরকার বাতিল করল ৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ২১১০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

সরকার ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে। বিষয়টি নিশ্চিত করে গত ২৪ ডিসেম্বর গেজেট জারি করা হয়। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ধারা ৬ (গ) এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সিডিউল-১ অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ সনদ বাতিল করা হয়েছে।

এদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর ভুয়া মুক্তিযোদ্ধারা রয়েছেন। জামুকা সূত্রে জানা গেছে, এই ব্যক্তিরা প্রকৃত মুক্তিযোদ্ধা না হলেও সনদ নিয়েছিলেন এবং যাচাই-বাছাইয়ে তা প্রমাণিত হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও কেউ ভুয়া পরিচয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সরকার বাতিল করল ৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ

আপডেট সময় : ০৩:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫