নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি ছাড়লেন সাবেক এমপি শাহীন
- আপডেট সময় : ০৩:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবির শাহীন রবিবার (২৮ ডিসেম্বর) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে জানান।
শাহীন ইতোমধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, বর্তমানে তিনি ময়মনসিংহ জেলা শাখা (উত্তর) এবং ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত অসুবিধার কারণে তিনি আজ থেকে দলের সব পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
শাহীন ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাঁকনহাটি গ্রামের বাসিন্দা। ২০০১ সালে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
এবারের নির্বাচনে বিএনপি থেকে উপজেলা আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন না পেয়ে শাহীন ১৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র ডাকযোগে দলীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। আমি আগামী নির্বাচনে অংশ নেব।”




























