ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

গুলশানে অস্ত্রসহ দুই যুবক আটক, পালিয়ে গেছে আরও দুজন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নিয়মিত তল্লাশির সময় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে গুলশান থানা পুলিশ। এ সময় আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে গুলশান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ।

তিনি জানান, আটক দুইজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে গুলশান থানাধীন শাহজাদপুর বেলমন্ড গলির গুলশান আইডিয়াল স্কুলসংলগ্ন এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের তল্লাশির উদ্যোগ নেয়। তল্লাশির সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হলেও অপর দুইজন মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ আহমেদ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গুলশানে অস্ত্রসহ দুই যুবক আটক, পালিয়ে গেছে আরও দুজন

আপডেট সময় : ০১:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫