ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না—শঙ্কায় গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না—এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণার পর পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনীসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকলেও জনগণের প্রত্যাশিত ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন শেষ পর্যন্ত হবে কি না—তা নিয়ে জামায়াতে ইসলামীর উদ্বেগ রয়েছে।

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন ভোটকেন্দ্রের আশপাশে এখনও সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা রয়েছে। তারা সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে এবং নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে ভোটকেন্দ্রে যেতে না দেওয়ার হুমকি দিচ্ছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ভোটারদেরও ভয় দেখানো হচ্ছে—কেন তারা অন্য দলে ভোট দেবেন। এসব বিষয় প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করা হয়েছে এবং এর দায় নির্বাচন কমিশনের।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন উল্লেখ করে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার পূর্ববর্তী বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোটাররা যেন ঈদের দিনের মতো উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারেন—সে ধরনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব। তিনি জানান, ১০ দল আলোচনার মাধ্যমে শিগগিরই আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রত্যাহারের দিনে বাকি প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করবেন।

নির্বাচনে পরিবর্তনের পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে খুলনা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মিয়া গোলাম পরওয়ার। একই সময়ে খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দী, খুলনা-২ আসনে জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা-৪ আসনে কবিরুল ইসলাম এবং খুলনা-৬ আসনে আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না—শঙ্কায় গোলাম পরওয়ার

আপডেট সময় : ০১:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫