ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৩৫ জনকে আসামি করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ২১০১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত এজাহারনামীয় একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত ২৮ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা এলাকায় অটোরিকশায় বসে থাকা অবস্থায় আব্দুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ১৫–২০ জনের একটি কিশোর গ্রুপ।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত আব্দুর রহমান সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৩৫ জনকে আসামি করা হয়েছে।

আপডেট সময় : ০৭:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫