ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রামপুরায় সিএনজি অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ২১২০ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

রাজধানীর রামপুরায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রামপুরার ডিআইটি রোডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি সিএনজির ধাক্কায় ওই ব্যক্তি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৩৬ মিনিটে তার মৃত্যু হয়।

তার পরনে ছিল কালো গেঞ্জি ও লুঙ্গি। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত সিএনজিচালিত অটোরিকশাটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রামপুরায় সিএনজি অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

আপডেট সময় : ০২:৪৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫