ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পুতিনের বাসভবনে হামলা, ঘটনায় ক্ষুব্ধ ট্রাম্প ইউক্রেনের প্রতি তীব্র প্রতিক্রিয়া

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ২১৪০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি শান্তি আলোচনার জন্য ‘সঠিক সময় নয়’ এবং হামলার বিষয়ে পুতিন নিজেই তাকে অবহিত করেছেন।

ট্রাম্প ফ্লোরিডার মার-এ-লাগোতে সাংবাদিকদের বলেন, “এটি একটি নাজুক সময়। আক্রমণাত্মক হওয়া এক জিনিস, কিন্তু তার বাড়িতে হামলা করা আলাদা।”

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি স্পষ্টভাবে দাবি করেছেন, ইউক্রেন এই হামলা চালায়নি এবং এটি মস্কোর শান্তি আলোচনাকে ব্যহত করার চেষ্টা বলে মনে করেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ জানান, পুতিনের বাসভবনে ৯১টি ড্রোন ছোড়া হয়েছিল, যা রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তিনি আরও জানান, হামলার ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাশিয়া এখন শান্তি আলোচনায় তাদের অবস্থান পুনর্মূল্যায়ন করবে।

জেলেনস্কি এই অভিযোগকে ‘রাশিয়ার মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়েছেন এবং দাবি করেছেন, এটি ইউক্রেনের ওপর আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পুতিনের বাসভবনে হামলা, ঘটনায় ক্ষুব্ধ ট্রাম্প ইউক্রেনের প্রতি তীব্র প্রতিক্রিয়া

আপডেট সময় : ০৫:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫