নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা করে হাইকোর্টের রায় প্রকাশ
- আপডেট সময় : ০১:২৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ২০৭৭ বার পড়া হয়েছে
বিনামূল্যে নিরাপদ ও বিশুদ্ধ পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য সংবিধানসম্মত মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া এ রায়ের ১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
এর আগে, ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি এ বিষয়ে রায় ঘোষণা করেছিলেন হাইকোর্ট। দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে ২০২০ সালে স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেন আদালত।
রুলে জানতে চাওয়া হয়—সব নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কি না এবং এই নিরাপদ পানি পাওয়ার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কি না। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২৭ ফেব্রুয়ারি রায় দেন উচ্চ আদালত।
রায়ে আদালত বলেন, বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়ার অধিকার একটি মৌলিক অধিকার এবং এই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।


























